
কোলেস্টেরল মানেই যে খারাপ এমনটা কিন্তু নয়। আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল রয়েছে। ভালো আর খারাপ। ভালো কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এই কোলেস্টেরলকে এইচডিএল বলা হয়। এই কোলেস্টেরল হার্টকে সুরক্ষিত রাখে। রক্তনালীতে নোংরা বা প্লাক জমতে দেয় না। তাই যেভাবেই হোক ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে হবে। পরিচিত কিছু ফল এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই-
দেহে ভালো কোলেস্টেরল বাড়াতে সবার প্রথমে আপেল খেতে হবে। দিনে একটি আপেল খাওয়া মাস্ট। এতেই উপকার মিলবে হাতেনাতে। বাড়বে ভালো কোলেস্টেরলের পরিমাণ। যে কোনো ধরনের লেবু খাওয়া শুরু করুন। লেবুও দেহের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত লেবু খেলেও উপকার মিলবে। কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পেয়ারা খাওয়া শুরু করুন। এটিও ভালো কোলেস্টরল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি বাড়ায় ইমিউনিটি। তাই রোজকার খাদ্যতালিকায় রাখুন পেয়ারা। খাদ্যতালিকায় রাখুন আঙুর। এটি ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। এই ফল খেলে উপকার মিলবে। বৃদ্ধি পাবে এইচডিএল। কলাও অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে ফাইবার। সেসঙ্গে ভালো পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। ফলে সুস্থ থাকবে শরীর।
এছাড়া রোজ ব্যায়াম করুন। দিনে ৩০ মিনিটে এক্সারসাইজ হলো মাস্ট। তাতেই সুস্থ থাকতে পারবেন। বাড়বে এইচডিএল কোলেস্টেরল।