ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রেডমি নোট প্রো প্লাস ৫জি

রেডমি নোট প্রো প্লাস ৫জি

ভারতের স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে শাওমি নিয়ে এলো তাদের জনপ্রিয় ‘নোট’ সিরিজের নতুন সংস্করণ। আকর্ষণীয় নকশা এবং উন্নত সব বৈশিষ্ট্যের মেলবন্ধনে হাজির হয়েছে রেডমি নোট ১৫ প্রো ৫জি এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি। মাঝারি বাজেটের এই ফোন দুটিতে ব্যবহারকারীদের জন্য রয়েছে একগুচ্ছ চমক।

ফোন দুটি বর্তমানে আমাজন এবং শাওমির দাপ্তরিক ওয়েবসাইটে আগাম বুকিং করা যাচ্ছে। মাত্র ১,৯৯৯ রুপি অগ্রিম জমা দিয়ে বুকিং করলেই পাওয়া যাচ্ছে ১ বছরের জন্য বিনামূল্যে পর্দা (স্ক্রিন) পরিবর্তনের সুবিধা এবং একটি রেডমি ওয়াচ মুভ স্মার্টঘড়ি। এছাড়াও আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহারে ৩,০০০ রুপি পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়া যাচ্ছে।

রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি মডেলে রয়েছে ৬.৮৩ ইঞ্চির স্বচ্ছ অ্যামোলেড পর্দা। এতে ১.৫কে মান এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সর্বোচ্চ ৩২০০ নিটস উজ্জ্বলতা থাকায় কড়া রোদেও ফোনের বিষয়বস্তু দেখতে কোনো সমস্যা হবে না। কার্যক্ষমতা বা পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, যা গেম খেলা এবং একসঙ্গে একাধিক কাজ করার জন্য দুর্দান্ত।

আলোকচিত্রীদের কথা মাথায় রেখে প্রো প্লাস মডেলে দেওয়া হয়েছে কাঁপনমুক্ত ছবি তোলার সুবিধাসহ (ওআইএস) ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের অতি-প্রশস্ত (আল্ট্রা-ওয়াইড) লেন্স এবং নিজের ছবি বা সেলফি তোলার জন্য সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা বিন্যাসটি কম আলোতেও নিখুঁত এবং বিস্তারিত ছবি তুলতে সক্ষম।

এই সিরিজের সব থেকে বড় শক্তি হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। এতে দেওয়া হয়েছে বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য বাক্সের সাথেই পাওয়া যাবে ১০০ ওয়াটের দ্রুত চার্জার। এছাড়া ফোনটি ধুলো ও পানি থেকে সুরক্ষিত রাখতে এতে সর্বোচ্চ আইপি৬৯কে (IP69K) মান দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত