ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাপান

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে জাপান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান। গতকাল শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তারা বলছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার সদস্যের একটি মিশন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে এই মিশনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তা এবং একজন বিশেষজ্ঞ থাকবেন।

জাপান সরকার বলছে, ভোট গণনা পর্যবেক্ষণের সঙ্গে এই মিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন ও অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত এবং তথ্য বিনিময় করবে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রেক্ষিতে জাপান পর্যবেক্ষক পাঠাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত