ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

‘মানুষকে জুলুম-চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে’

‘মানুষকে জুলুম-চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। শিশু মায়ের কোল ফিরে পাবে এবং আযানের ধ্বনিতে দিনের সূচনা হবে। গতকাল শনিবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-১ (সদর- মির্জাগঞ্জ- দুমকি) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থে নয়। দেশ, মানুষ ও ইসলামের কল্যাণই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মূল দর্শন। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং মানবকল্যাণের লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি।’ মুফতী রেজাউল করিম বলেন, দৃঢ় কণ্ঠে বলতে চাই- ইসলামী আন্দোলন বাংলাদেশে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আমাদের সঙ্গে ইসলামপ্রেমী বাংলাদেশি মানুষ রয়েছে। তিনি বলেন, এককভাবে আমরা যখন হাত-পাখা প্রতীক নিয়ে রাস্তায় নামলাম, অনেকে আমাদের নিয়ে হাসছে—পীর সাহেব বুঝি একা হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের এই পটুয়াখালী জেলা নিয়ে, পর্দার আড়ালের মা-বোনদের নিয়ে আমরা গর্ব করে থাকি। পটুয়াখালী ইসলামী আন্দোলনের ঘাঁটি। দৃঢ় কণ্ঠে বলতে চাই— ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আমাদের সঙ্গে ইসলামপ্রেমী বাংলাদেশি মানুষ রয়েছে।

দলের প্রতি মানুষের সমর্থনে মুগ্ধ হয়ে তিনি বলেন, আজকে আমাদের সঙ্গে সকল শ্রেণি-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে ওলামায়ে কেরামগণ রয়েছেন। আমি সারা দেশ ঘোরার পরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও উদ্দীপনা দেখেছি।

পটুয়াখালী-১ আসনের প্রার্থী আবুল হাসান বোখারীর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, এই পটুয়াখালী-১ আসনে কী ঝামেলা হয়েছে, আপনারা জানেন। আমাদের প্রিয় আবুল হাসান বোখারী সাহেবকে দুই এক ঘণ্টার মধ্যে প্রার্থী ঘোষণা করেছি। কিন্তু আজকে আমি এখানে আসার পরে আপনাদের অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আমি আপনাদের নিয়ে আশা করতে পারি— এই পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল হাসান বোখারী বিজয়ী হবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত