ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চারদিনের ছুটিতে গ্রামে ছুটছে মানুষ। ফলে অতিরিক্ত পরিবহনের চাপ পড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। মহাসড়কে যানজট এড়াতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত