ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতার বিচার শুরু

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতার বিচার শুরু

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানির শুরুতে প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে তাদের লিখিত ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য পেশ করেন।এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেন ভুক্তভোগী আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। তিনি ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় তার ছেলে আসিফ নিহত হন।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামিই পলাতক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত