ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিলেন ৯ জেলে উদ্ধার করল কোস্টগার্ড

মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিলেন ৯ জেলে উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ১০ নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্টগার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড জাহাজ ?‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত