ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আসছে ফ্ল্যাগশিপ ডিভাইস

আসছে ফ্ল্যাগশিপ ডিভাইস

স্মার্টফোনের বাজারে বিপ্লব ঘটাতে আসছে নতুন এক ফ্ল্যাগশিপ ডিভাইস। টেক দুনিয়ায় জোর জল্পনা, খুব শিগগিরই এমন একটি ফোন বাজারে আসতে চলেছে যা ক্যামেরার ক্ষমতায় টেক্কা দিতে পারে পেশাদার ডিএসএলআরকে। এই ফোনে থাকতে পারে ১০০ মেগাপিক্সেল (গচ) সেলফি ক্যামেরা এবং পেছনে ২০০ মেগাপিক্সেলের দুটি শক্তিশালী সেন্সর। মানুষের শরীরে যেমন প্রাণ, স্মার্টফোনের ক্ষেত্রে তেমনই ব্যাটারি আর অপারেটিং সিস্টেম। কিন্তু বর্তমান যুগে ফোন কেনার সময় গ্রাহকরা সবার আগে নজর দেন ক্যামেরার ওপর। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনের ক্যামেরাই এখন প্রধান হাতিয়ার। আর এই চাহিদাকে মাথায় রেখেই স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে শুরু হয়েছে মেগাপিক্সেলের এক নতুন লড়াই।

বিখ্যাত টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর একটি ওয়েইবো পোস্ট অনুসারে, একটি নামী চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি বর্তমানে ১০০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর পরীক্ষা করছে। এটি একটি কাস্টম ছোট-পিক্সেল সেন্সর হতে পারে যা পিক্সেল-বিনিং (চরীবষ-নরহহরহম) প্রযুক্তি ব্যবহার করবে। এর ফলে কম আলোতেও অত্যন্ত ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে। প্রতিটি ছবিতে পাওয়া যাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডিটেইল। এটি সফলভাবে বাজারে এলে, এটিই হবে ১০০গচ সেলফি ক্যামেরাসমৃদ্ধ বিশ্বের প্রথম মূলধারার স্মার্টফোন। শুধু সামনের ক্যামেরাই নয়, এই ফোনের পেছনে থাকতে পারে দুটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর। বিশেষজ্ঞদের ধারণা, একটি ক্যামেরা ব্যবহার করা হবে ওয়াইড-অ্যাঙ্গেল শটের জন্য। অন্যটি হতে পারে টেলিফটো বা পেরিস্কোপ জুম লেন্স, যা দূরপাল্লার ছবি তোলার ক্ষেত্রে অভাবনীয় স্বচ্ছতা দেবে। প্রতিবেদনে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম সরাসরি উল্লেখ করা না হলেও, প্রযুক্তি মহলে অপো এবং শাওমিকে নিয়ে গুঞ্জন তুঙ্গে।

অপো: জল্পনা রয়েছে যে তাদের আসন্ন ঋরহফ ঢ৯ং বা ঋরহফ ঢ১০ চৎড় মডেলে এই প্রযুক্তি দেখা যেতে পারে।

শাওমি: শোনা যাচ্ছে যে তারা তাদের ঢরধড়সর ১৮ চৎড় মডেলে দুটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর পরীক্ষা করছে।

ফোনটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই চূড়ান্ত লঞ্চের আগে স্পেসিফিকেশনে কিছু পরিবর্তন আসতে পারে। তবে এটি সত্যি হলে মোবাইল ফটোগ্রাফির দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত