ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজ

বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজ

সান ফ্রান্সিসকো স্মার্টফোনের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এক নতুন যুগের সূচনা করল টেক জায়ান্ট স্যামসাং। আমেরিকার সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ (Galaxy Unpacked) ইভেন্টে পর্দা উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত Galaxy S26 সিরিজের। তিনটি মডেলে আসা এই সিরিজের প্রধান আকর্ষণ হলো এর জাদুকরী ‘প্রাইভেসি ডিসপ্লে’ এবং ‘এজেন্টিক এআই’, যা ফোনকে স্রেফ যন্ত্র থেকে ব্যক্তিগত সহকারীতে রূপান্তর করবে।‘প্রাইভেসি ডিসপ্লে’: ব্যক্তিগত তথ্যে ভাগ বসানো অসম্ভব গ্যালাক্সি এস২৬ (S26) আল্ট্রা মডেলে স্যামসাং নিয়ে এসেছে অভাবনীয় ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তি। এর ফলে ফোন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ যদি পাশের থেকে স্ক্রিনের দিকে উঁকি দেয়, তবে সে শুধু কালো অংশ দেখতে পাবে।

বিশেষ করে জনাকীর্ণ বাস বা ট্রেনে যাতায়াতের সময় ব্যক্তিগত তথ্য ও চ্যাটিংয়ের গোপনীয়তা রক্ষায় এটি এক যুগান্তকারী ফিচার। ক্যামেরা ও পারফরম্যান্সের পাওয়ার হাউস গ্যালাক্সি এস২৬ আল্ট্রা: এই মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ শক্তিশালী কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটি চালিত হবে সর্বাধুনিক ‘স্ন্যাপড্রাগন ৮ জেন এলিট ৫’ চিপসেট দিয়ে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সুবিধার এই ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ ভার্সনে।

এই দুটি মডেলে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ২৬০০ চিপসেট। এতে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এস২৬ মডেলে ৪৩০০ এমএএইচ এবং এস ২৬ প্লাস মডেলে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। গ্রাহকরা আগামী ১১ মার্চ থেকে হাতে পাবেন তাদের পছন্দের হ্যান্ডসেট। উল্লেখ্য, এই ইভেন্টে নতুন গ্যালাক্সি বাডস ৪ এবং বাডস ৪ প্রোও বাজারে আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত