ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনায় দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা জোরদারের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং ও রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত