ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রিসভায় জায়গা পেলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন হাফিজ উদ্দিন আহমদ, যিনি বিএনপি সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন কায়সার কামাল। তিনি এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ায় হাফিজ উদ্দিন ও কায়সার কামাল আর মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেই প্রেক্ষাপটেই নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানকে শপথ পড়ান হল। তবে এখনও তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে গত ১৭ এপ্রিল সরকারের দায়িত্ব পালনের শপথ নেন বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এবং নতুন একজন মন্ত্রী শপথ নেওয়ায় সরকারের আকার দাঁড়াল ৪৯ জনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত