ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এর আগে গতকাল বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল রয়েছেন। গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, রোববার সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় বিকালে মির্জা আব্বাস সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিউরো ডিপার্টমেন্টের চিকিৎসকরা তাকে দেখেছেন। রফিকুল ইসলাম আরও জানান, দীর্ঘ ভ্রমণ পথে মির্জা আব্বাসের শারীরিক কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

এর আগে, গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এই অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে আনা হয়। মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয় গত শুক্রবার। সেদিন চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে আনা হয় মির্জা আব্বাসকে। এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড গঠনের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত