ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, এমপিকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এমপি ড. আতিক মুজাহিদের সহকারী আকরাম হোসাইন বলেন, ‘আতিক মুজাহিদ ভাইকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।’তবে এ বিষয়ে জানতে এমপি আতিক মুজাহিদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত