ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদের দিন যেসব বিভাগে কালবৈশাখির তাণ্ডবের আভাস

ঈদের দিন যেসব বিভাগে কালবৈশাখির তাণ্ডবের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদুল ফিতর হতে পারে আগামী ২০ বা ২১ মার্চ। ঈদে কালবৈশাখী হানা দিতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া ভালো থাকলেও আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। এ সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আর বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।

এদিকে আজ বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত