ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পরীক্ষায় নকল রোধে সিসিটিভি ও জ্যামার

কেন্দ্রে ১১ নির্দেশনা
পরীক্ষায় নকল রোধে সিসিটিভি ও জ্যামার

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সিগন্যাল জ্যামার বসানোর কথা বলা হয়েছে। এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। নির্দেশনায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। যেসব কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি রয়েছে, পরীক্ষা শুরুর আগেই সেগুলো সচল কি না তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা চলাকালে কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। মোবাইল ফোনে নকল ঠেকাতে বসানো হবে ‘সিগন্যাল জ্যামার’।

পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী এমনকি শিক্ষকরাও কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এছাড়া কোনো পরীক্ষার্থী যেন হলরুমে নোট, কপি বা কোনো অননুমোদিত সামগ্রী নিয়ে প্রবেশ করতে না পারে, সেজন্য হলে প্রবেশের আগেই তল্লাশি করতে হবে। নারী পরীক্ষার্থীদের তল্লাশির ক্ষেত্রে নারী পুলিশ সদস্য বা নারী পরিদর্শক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনিয়ম প্রমাণিত হলে কেন্দ্র কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত