ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

অ্যাটর্নি অফিসের দুর্নীতি নিয়ে কড়া বার্তা অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি অফিসের দুর্নীতি নিয়ে কড়া বার্তা অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যব¯’া নেওয়া হবে বলে সতর্ক করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে গতকাল রোববার নিজের প্রথম কর্মদিবসে অ্যাটর্নি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না।

অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাস করি। কিš‘ অপতথ্য বা এআইয়ের মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে সতর্ক থাকতে হবে।

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো। বিশ্বাস করি, তিনি আমার অনুরোধ বিবেচনা করবেন।

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করি। কিš‘ অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমি কাজ করব। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকবো। ফলে কোনো তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেব না।

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যেন কারও বিচার বাধাগ্রস্ত না হয়। এছাড়া তরুণ আইনজীবীদের যত দ্রুত বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও সাহায্য করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত