ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৭টি বাস, ১৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৫৪টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৯টি গাড়ি ডাম্পিং ও ১২১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত