ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স

বললেন সিএমপি কমিশনার
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। দায়িত্ব গ্রহণের পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। সিএমপি কমিশনার বলেন, আমাদের কর্মপন্থার মধ্যে প্রথমেই থাকবে নগরবাসীকে একটি চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া এবং মাদকমুক্ত নগরী গড়ে তোলা। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের শৈথিল্যও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে তিনি বলেন, এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরপরে চুরি ছিনতাইসহ অন্যান্য যেসব অপরাধ আছে সেগুলো দমনে নিরলসভাবে কাজ করব। সর্বোচ্চ চেষ্টা চালাব নগরীকে অপরাধমুক্ত রাখার। নগরবাসী যাতে নগরীতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে সে পরিবেশ নিশ্চিত করব।

চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ করতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার কথাও বলেন সিএমপি কমিশনার। নগরবাসীকে যানজটমুক্ত নগর উপহার দেওয়ার চেষ্টাও অব্যাহত রাখার কথা বলেন তিনি। শওকত আলী সিএমপি কমিশনার হিসেবে গত বুধবার দায়িত্ব নেন। ওইদিন সকালে তিনি বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত