ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত

আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত

তাপপ্রবাহের প্রেক্ষাপটে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরা সাময়িকভাবে বাধ্যতামূলক রাখা হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এ নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত