ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জাপানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

জাপানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

গতকাল মঙ্গলবার জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা। গতকাল শুক্রবার সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুইয়া নাকাজো সেমিনারে বক্তব্য রাখেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

একই দিনে টোকিওতে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকির সঙ্গে বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে অধিক সংখ্যক জাপানি কোম্পানি যাতে বিনিয়োগ করে, সে ব্যবস্থা নিতে দেশটির অর্থ, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বাংলাদেশে সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করা হয়েছ। তিনি জাপানের বিনিয়োগকারীদের এ সেবা গ্রহণের অনুরোধ জানান। জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করতে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুইয়া নাকাজো, বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, মিশন উপপ্রধান, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত