ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

২০০ মেগাপিক্সেল সেন্সর

২০০ মেগাপিক্সেল সেন্সর

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থান ধরে রেখেছে আইফোন। তবে একাধিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে আনলেও বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। তবে প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রটেছে, আইফোনের নতুন মডেলে ২০০ মেগাপিক্সেলের সেন্সর যুক্তের জন্য প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর একটি পোস্টে দাবি করা হয়েছে, অ্যাপল বর্তমানে ১/১.২ ইঞ্চি আকারের একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর পরীক্ষা করছে। সেন্সরটির আকার প্রচলিত সেন্সরের তুলনায় বড় হতে পারে। তবে বড় সেন্সর ব্যবহার করলে কম আলোতে উন্নত মানের ছবি ধারণ এবং ডায়নামিক রেঞ্জ বাড়ানো যায়। আর তাই অ্যাপলের নতুন সেন্সরটির মাধ্যমে আইফোনের ক্যামেরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

নতুন ২০০ মেগাপিক্সেল সেন্সরটি আইফোনের প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আল্ট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলই থাকবে। তবু আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সরের তুলনায় এটি হবে বেশ শক্তিশালী। ধারণা করা হচ্ছে, ২০০ মেগাপিক্সেলের সেন্সরটি সম্ভবত আইফোন ১৯ প্রো, অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন বা আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে কোনো বিশেষ সংস্করণে প্রথম দেখা যেতে পারে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ২০২৮ সালের মধ্যে তা বাজারে আনা হতে পারে। তবে শক্তিশালী সেন্সরটি সব মডেলের আইফোনে ব্যবহার করা হবে কি না, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত