ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

দিনাজপুরে মিষ্টি ভুট্টা চাষে নতুন সম্ভাবনা

দিনাজপুরে মিষ্টি ভুট্টা চাষে নতুন সম্ভাবনা

দিনাজপুরে মিষ্টি ভুট্টা চাষে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্বল্প সময়ে কম খরচে অধিক লাভের সুযোগ থাকায় এ অঞ্চলে ভুট্টা চাষের পরিধি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে এ ফসল নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

স্পেন বাংলাদেশ এগ্রো লিমিটেডের সহযোগিতায় মিষ্টি ভুট্টা চাষে নতুন গতি এসেছে। প্রতিষ্ঠানটি উন্নত জাতের বীজ সরবরাহের পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কারিগরি পরামর্শ দিচ্ছে। চুক্তিভিত্তিক চাষ ব্যবস্থার মাধ্যমে কৃষকরা আগাম মূল্য ও বিক্রির নিশ্চয়তা পাচ্ছেন, যা তাদের জন্য নিরাপদ ও লাভজনক সুযোগ সৃষ্টি করেছে।

কৃষি অফিস জানায়, স্পেন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মিষ্টি ভুট্টা চাষাবাদ করে কৃষকরা লাভবান।

মিষ্টি ভুট্টা খেতে অত্যধিক মিষ্টি। বাংলাদেশে প্রসেস করে স্পেন হয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে খাদ্যদ্রব্য হিসেবে প্রেরণ করেন। এই ভুট্টার জাত যদি ৩০ অক্টোবর মাসের মধ্যে বপন করা যায় তাহলে সেই জমিতে অনায়াসে বোরো ধান করা যাবে। স্পেন বাংলাদেশ কৃষকের কাছ থেকে মোচার পাপড়ি বোটাসহ প্রতি কেজি ১২টাকা হিসেবে ক্রয় করছেন।

কৃষকরা জানায়, এবার বিরল উপজেলার রবিপুর গ্রামের কৃষক মো. সুজরের মাধ্যমে ১৪২ একর জমিতে ২০০ কৃষক ভুট্টার চাষ করেছেন। কম খরচে, স্বল্প সময়ে এবং অধিক মুনাফা পাওয়ায় কৃষকরা এখন মিষ্টি ভুট্টা (সুইট কর্ন) চাষে দারুণ লাভবান হচ্ছেন। মাত্র ৭০-৯০ দিনের এই ফসলে বিঘাপ্রতি ১০-১২ হাজার টাকা খরচে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত নিট লাভ সম্ভব ভালো বাজার চাহিদা, উচ্চফলন এবং সাধারণ ভুট্টার চেয়ে ২-৩ গুণ বেশি দাম পাওয়ায় এটি বর্তমানে একটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

বিরল উপজেলার কৃষক মো. সুজন জানান, বিরলের ২০০ কৃষক এই মিষ্টি ভূট্টা চাষ করেছে। আমি ৮ বিঘা জমিতে চাস করেছি।

এবার প্রতিবিঘা থেকে উৎপাদিত ভুট্টা বিক্রি করেছি ৪৫ হাজার টাকা। তবে আগামীতে আরও কৃষক চাষে আগ্রহী হয়েছেন এবং আরও বেশি লাভবান হওয়া যাবে আশা করি। তিনি আরও জানান, সবশেষ বৃহস্পতিবার আমার মিষ্টি ভুট্টা বিক্রি করা হয়েছে তাদের কাছে।

বিরল উপসহকারী কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী জানান, নিয়মিত মাঠ পরিদর্শন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কৃষকদের ভালো ফলন নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

বিরলে ১৪২ একর জমিতে ২০০ কৃষক এই ভুট্টার চাষ করেছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কৃষি বিভাগ জানায়, সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা ৯০ থেকে ১০০ দিনের মধ্যে হার্ভেস্ট করা হয়। যা অন্যান্য ভুট্টা ১৬০ দিন থেকে ১৮০ দিন পর্যন্ত সময় লাগে। এমন কি অন্যান্য ভুট্টার চেযে ফলন দ্বিগুণ হওয়াতে কৃষকরা সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে এবং স্বল্প সময়ে কৃষকরা লাভবান হচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত