ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আটদিনে হামের টিকা পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার শিশু

আটদিনে হামের টিকা পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার শিশু

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘হামণ্ডরুবেলা জরুরি টিকাদান কর্মসূচি’। ১৩ এপ্রিল পর্যন্ত ৮ দিনে ৯ লাখ ৪৩ হাজার ৩৪০ জন শিশু টিকা পেয়েছে। দেশের যেসব এলাকায় এখনো টিকাদান কর্মসূচি শুরু হয়নি আগামী ২০ এপ্রিল থেকে সেসব এলাকায় টিকা দেওয়া শুরু হবে। গতকাল বুধবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরা হয়। ডা. জাহেদ উর রহমান বলেন, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১৮ এপ্রিল সারাদেশের উপজেলা হেল্থ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার (ইউএইচএফপিও)-দের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে ‘হামণ্ডরুবেলা জরুরি টিকাদান কর্মসূচি’ ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হয়েছিল। এ সপ্তাহে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাকি অংশে টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হবে। ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ লাখ ৪৩ হাজার ৩৪০ শিশু টিকা পেয়েছে।

বেড়েছে ফ্যামিলি কার্ডে সেবাগ্রহীতার সংখ্যা : সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত পরিবারের সংখ্যা বেড়েছে। ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। সেই সংখ্যা বেড়ে এখন ৩৭ হাজার ৮১৪টিতে দাঁড়িয়েছে। প্রতিটি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, হযরত শাহ মখদুম বিমানবন্দর (রাজশাহী), সৈয়দপুর বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। হাওর, বাওর ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ব্রডব্যান্ড ওয়াইফাই সম্প্রসারষ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি বচরের ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৩১১টি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হয়েছে। এ সময়ে ৩৫৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার মোবাইল অপারেটরদের নিকটে হস্তান্তর করা হয়েছে। ডাক বিভাগের কাজের বৈচিত্র্য আনতে ঢাকা মহানগর পুলিশের ওভার স্পিড সংক্রান্ত মামলার ডকুমেন্টস ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছে। ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন ও পচনশীল খাদ্যদ্রব্য পরিবহনের সুবিধার্থে চিলার চেম্বার স্থাপন করা হচ্ছে। এই সপ্তাহের মধ্যে ১০০টি ফ্রাঞ্চাইজি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিউবোর ঘাটতি ৬০ হাজার কোটি টাকা : জাহেদ উর রহমান জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরে অর্থ বিভাগে বরাদ্দকৃত ভর্তুকির চাহিদার পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা। আমদানি, সরকারি বিদ্যুৎ কোম্পানি ও বিউবো নিজস্ব বিদ্যুৎকেন্দ্র বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মোট ঘাটতির পরিমাণ প্রায় ৬০ হাজার ৪২৬ কোটি ৬০ লাখ টাকা দাঁড়াবে। তিনি জানান, সরকার শুধুমাত্র আইপিপি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের ফলে সৃষ্ট ঘাটতির বিপরীতে ভর্তুকি দেয়। তবে আদানিসহ বিদ্যুৎ আমদানি, সরকারি বিদ্যুৎ কোম্পানি ও বিউবো নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের ঘাটতির কোনো অর্থ ভর্তুকি প্রদান না করায় মোট ঘাটতি ও ভর্তুকির চাহিদার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। বিউবোর দেনার বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, আইপিপি ২০ হাজার ২৭১ কোটি ৮৯ লাখ টাকা, আদানি পাওয়ার ২ হাজার ৯০৪ কোটি ৩১ লাখ টাকা, জয়েন্ট ভেঞ্চার ৬ হাজার ৪৩৪ কোটি ৮১ লাখ টাকা, পেট্রোবাংলা ১০ হাজার ৪৫ কোটি ৩৫ লাখ টাকা এবং সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে ৭ হাজার ৩০৩ কোটি ৯৫ লাখ টাকা দেনা রয়েছে বিউবো।

ফুয়েল পাস অ্যাপে ৭০ হাজার বাইকারের রেজিস্ট্রেশন : জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক কিউআর কোডভিত্তিক ?ফুয়েল পাস অ্যাপ পরীক্ষামূলক চালু করা হয়েছে। ৭০ হাজারের অধিক বাইকারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান। তিনি বলেন, পাইলটিং কার্যক্রম মোট সাতটি পেট্রোল পাম্পে এই সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া চলমান।

এর মধ্যে রয়েছে- আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়েল ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুরের দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, চলতি বচরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল শুরু হবে। প্রধানমন্ত্রী ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এরই মধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

খাল খননে বরাদ্দ ৪২৫ কোটি টাকা : জাহেদ উর রহমান জানান, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-৩০ মেয়াদে দুর্যোগ মন্ত্রণালয় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখনন/সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এক হাজার ৫০০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচিটি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) বরাদ্দে হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২৫ কোটি ৩৩ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত