ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী

বান্দরবান জেলার লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে লামা উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃতদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত