ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেল সচিব

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেল সচিব

ঈদুল আজহার যাত্রায় ট্রেনে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। গতকাল শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রেল সচিব বলেন, আমরা তৎপর আছি। ইন্টার ডিপার্টমেন্ট সমন্বয় করছি। আশা করছি একটা স্বস্তিদায়ক ঈদযাত্রা আমরা দেখতে পাবো।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো যেন যাত্রীরা ছাদে না উঠতে পারে। উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে ছাদে ওঠার একটি ট্রেন্ড আছে, আমরা লক্ষ্য করেছি। ছাদে যাত্রী উঠা বাংলাদেশের রেলওয়ের রেল চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ, যারা ছাদে উঠে ভ্রমণ করে তাদের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, আমাদের ভিজিলেন্স টিম আছে। তারা এগুলো দেখভাল করছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। লোকবল বাড়ানো হয়েছে। রাতে যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। সচিব আরও বলেন, সড়ক, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী একজনই। কাজেই ঈদযাত্রায় সমন্বয়ের কোনো অভাব নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত