ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

খালি পেটে ফল খেলে যে ক্ষতি

খালি পেটে ফল খেলে যে ক্ষতি

ফল শরীরের জন্য উপকারী হলেও সব ফল সবসময় খাওয়া ঠিক নয়। বিশেষ করে সকালে খালি পেটে কিছু ফল খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই দিনের শুরুতেই আম, লিচু কিংবা কমলা খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, খালি পেটে অতিরিক্ত প্রাকৃতিক চিনি ও অ্যাসিডসমৃদ্ধ ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আমে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি। সকালে খালি পেটে আম খেলে এই চিনি দ্রুত রক্তে মিশে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কইভাবে লিচুতেও রয়েছে উচ্চমাত্রার চিনি। খালি পেটে বেশি লিচু খেলে শরীরে চিনির ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি গ্যাস ও অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে।

অনেকে সকালে দ্রুত শক্তি পাওয়ার জন্য কলা খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, কলায় থাকা অতিরিক্ত ম্যাগনেসিয়াম খালি পেটে খেলে শরীরে খনিজের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, যা হৃদযন্ত্রের জন্যও ক্ষতিকর হতে পারে। নাশপাতিতেও সতর্কতা জরুরি। এতে থাকা অতিরিক্ত ফাইবার খালি পেটে খেলে পাকস্থলীর ভেতরের আবরণে চাপ সৃষ্টি করতে পারে। ফলে হজমের সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া কমলা ও আঙুরের মতো সাইট্রাস জাতীয় ফলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। সকালে খালি পেটে এসব ফল খেলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা বাড়তে পারে। তবে সকালে ফল খাওয়া একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, খালি পেটে পাকা পেঁপে বা তরমুজ খাওয়া তুলনামূলক নিরাপদ। এসব ফল শরীর ঠান্ডা রাখতে এবং হজমে সহায়তা করতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে সকালে কোন ফল খাচ্ছেন এবং কখন খাচ্ছেন- সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত