ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজী

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজী

পবিত্র হজ পালন শেষে রোববার পর্যন্ত সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজী দেশে ফিরেছেন। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ২৮টি ফিরতি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি, সাউদিয়া এয়ারলাইন্সের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে এসে পৌঁছেছেন।

ওই কর্মকর্তা বলেন, আজ (১ জুন) ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৮ জন হাজী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল (৩ জুন) আটটি ফ্লাইটে ফিরবেন আরও ৩ হাজার ২৫৪ জন।

ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ১১টি ফ্লাইটে ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন আটটি ফ্লাইটে ৩ হাজার ২৪৮ জন ও ৫ জুন সাতটি ফ্লাইটে ২ হাজার ৯২৫ জন হাজী দেশে ফিরবেন। এ বছর হজ পালনকালে সৌদি আরবে কমপক্ষে ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৪ জন। মক্কায় মারা গেছেন ৩০ জন ও মদিনায় ১১ জন। এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় ও শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত