ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই

হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫০৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯০ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৯৪।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪২। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের সংক্রমণ থামেনি। প্রতিদিন হাসপাতালে আসছে নতুন রোগী। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৪ হাজার ৮৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে চার শিশু ঢাকা বিভাগের এবং রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত