ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

বীরগঞ্জে শসা চাষে লাভবান কৃষক

বীরগঞ্জে শসা চাষে লাভবান কৃষক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামে শসা চাষে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আবুল কাশেম। আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের শসা চাষ করে তিনি পেয়েছেন বাম্পার ফলন। চৌপুকুরিয়া গ্রামের কৃষক আবুল কাশেম এবার ৬ বিঘা জমিতে ময়নামতি ও দিবা জাতের হাইব্রিড শসা চাষ করেছেন। জমি প্রস্তুত থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত তার মোট খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে খেত থেকে প্রতিদিন শসা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি শসা ২৫ টাকা দরে বিক্রি হওয়ায় এবার প্রায় ২০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। শুধু লাভই নয়, এই শসা খেতকে ঘিরে সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মসংস্থানও। প্রতিদিন প্রায় ১০ জন নারী ও পুরুষ শ্রমিক ক্ষেতের পরিচর্যা ও শসা সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। ভালো ফলন হয়েছে। বাজার দর ঠিক থাকলে আরও লাভ হবে। আগামী বছর আরও বেশি জমিতে শসা চাষ করার পরিকল্পনা আছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন বলেন, দিনাজপুর জেলার দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল, খানসামা, চিরিরবন্দর, বোচাগঞ্জ, বিরল, পার্বতীপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় চলতি অর্থবছরে প্রায় ৩০০ হেক্টর জমিতে শসার চাষ করা হয়েছে। আগামী অথবা বছরে আরও বেশি শসা চাষাবাদ করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করছেন।

এক সাক্ষাৎকারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান শসা চাষিদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। শসায় যেন কোনো প্রকার রোগবালাই না আসে, সেজন্য প্রতিটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে খোঁজখবর নিচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত