ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গতকাল বুধবার বার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ৯৪৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮২৯ জন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮২ হাজার ২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত