
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, এ নিয়ে ১৫ মার্চ থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫৯৬ জনের মৃত্যু হলো, যাদের মধ্যে হামের লক্ষণ ছিল।
এদিন স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত বুলেটিনে বলা হয়, ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি, ২৫৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এরপর সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৯৯৬ জন। এর মধ্যে ভর্তি নেওয়া হয় ৯২১ জনকে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৬৬ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, সিলেট বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন; বরিশাল বিভাগে ১৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ৬৫ জন ও রংপুরে ২০ জনকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে হাসপাতালগুলোতে হাম বা হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৭৫ হাজার ৮৮২ জন। একই সময়ে হামের উপসর্গ থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জন। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জনের মধ্যে।