ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এসির বাতাস কেন ঠান্ডা হচ্ছে না

এসির বাতাস কেন ঠান্ডা হচ্ছে না

প্রচণ্ড গরমে এসি ঠিকমতো ঠান্ডা না করলে অস্বস্তি বাড়ে। এসির এমন সমস্যার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা ব্যবহারিক কিছু ভুল থাকতে পারে। অযথা মেকানিক ডাকার আগে সমস্যাগুলো বুঝে নেওয়া জরুরি, যাতে সহজেই সমাধান করা যায়। এসি কম ঠান্ডা হওয়ার প্রধান কারণ হলো ইনডোর ইউনিটের নোংরা এয়ার ফিল্টার। দীর্ঘ সময় ব্যবহারের ফলে ফিল্টারে ধুলা জমে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়। প্রতি দুই সপ্তাহে একবার ফিল্টার খুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিলে কুলিং ক্ষমতা বাড়ে।

ফিল্টার পরিষ্কার থাকার পরও ঠান্ডা বাতাস না এলে বুঝতে হবে রেফ্রিজারেন্ট বা কুলিং গ্যাস কমে গেছে।

পাইপলাইনে ছিদ্র বা লিকেজ থাকলে গ্যাস বেরিয়ে যায়, ফলে কম্প্রেসারের ওপর চাপ পড়ে বিদ্যুৎ বিল বাড়ে। আউটডোর ইউনিটের দিকেও নজর দেওয়া প্রয়োজন। সেখানে ধুলা জমলে বা সরাসরি রোদ পড়লে গরম বাতাস সঠিকভাবে বাইরে বের হতে পারে না।

এছাড়া ঘরের আয়তনের তুলনায় এসির ক্ষমতা কম হলেও ঘর ঠান্ডা হতে চায় না। আবার থার্মোস্ট্যাটের ভুল সেটিংসেও ঘর গরম থাকতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত