ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা) দেশে আরও ২ শিশু মারা গেছে। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন। হামের উপসর্গে দুই শিশুর একজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৩১ শিশুর। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৩৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ২১৮ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত