ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফোন ঠান্ডা রাখে কুলিং প্রযুক্তি

ফোন ঠান্ডা রাখে কুলিং প্রযুক্তি

স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে এর প্রসেসর। তবে ফোনটি টানা কেমন পারফর্ম করবে, তা অনেকটাই নির্ভর করে পর্দার আড়ালে থাকা একটি বিষয়ের ওপর। আর তা হলো ‘থার্মাল ম্যানেজমেন্ট’ বা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভোক্তাদের এ চাহিদার কথা মাথায় রেখেই ইনফিনিক্স তাদের নতুন ফোন ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’-মডেলে যুক্ত করেছে ‘থ্রিডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম’। প্রসেসরের চারপাশের তাপকে এক জায়গায় জমতে না দিয়ে এই ভেপার চেম্বার তা পুরো ফোনে ছড়িয়ে দেয়। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ইনফিনিক্সের লক্ষ্য শুধু কাগজে-কলমে বা বেঞ্চমার্ক স্কোরে চমক দেখানো নয়, বরং ব্যবহারকারী যখন দীর্ঘক্ষণ ফোনটি ব্যবহার করবেন, তখন যেন তিনি একটি নির্ভরযোগ্য পারফরম্যান্স পান।

টানা গেম খেলার সময় এই প্রযুক্তির সুবিধা সবচেয়ে বেশি টের পাওয়া যায়। সাধারণ অনেক ফোনেই দেখা যায়, দীর্ঘক্ষণ খেলার পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্রেম ড্রপ হয় এবং ফোন স্লো হয়ে যায়। তবে উন্নত হিট ডিসিপেশন বা তাপ নির্গমন ব্যবস্থার কারণে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোনে অতিরিক্ত তাপ জমতে পারে না। ফলে ভারী গেম খেলা, মাল্টিটাস্কিং বা প্রসেসরের ওপর চাপ ফেলে এমন কাজগুলো দীর্ঘ সময় ধরে বেশ স্মুথলি করা যায়। কুলিং টেকনোলজির এই গুরুত্ব কিন্তু স্মার্টফোন ক্রেতাদের চিন্তাভাবনাতেও একটি বড় পরিবর্তন আনছে। এখন শুধু প্রসেসরের ক্ষমতা দেখেই মানুষ ফোন কেনে না, বরং সেই ক্ষমতা ফোনটি টানা কতক্ষণ ধরে রাখতে পারছে, তা-ও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার দেশে, যেখানে বাইরের গরমের কারণে ফোন এমনিতেই দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে এমন কার্যকর কুলিং সিস্টেমের প্রয়োজনীয়তা আরও অনেক বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত