ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতিদিন একই নাশতা

প্রতিদিন একই নাশতা

প্রতিদিন সকালে নাশতা খাওয়া নিয়ে অনেকের সময় ব্যয় করতে হয় ঘণ্টাখানিক। না সময় ব্যয় নাশতা খাওয়ার জন্য না বরং কি খাব বা বানাব সেটা নিয়ে। কারণ একই ধরনের নাশতা খাওয়ার কথা শুনে অনেকের একঘেয়ে লাগতে পারে। কিন্তু বেশিরভাগ সময় আমরা একই খাবার নাশতায় খেয়ে থাকি। তবে বিষয়টি নিয়ে আরেকটু ভেবে দেখা প্রয়োজন। দিনের শুরুতে একই খাবার খাওয়ার অভ্যাস আসলে মানসিক চাপ কমাতে পারে। তাছাড়া যদি প্রতিদিন সকালে ফ্রিজের সামনে দাঁড়িয়ে কী খাবেন তা নিয়ে ভাবতে না হয়, তাহলে মস্তিষ্কের ওপরও অনেকটা চাপ কমে যায়।

পুষ্টিবিদদের মতে, নিয়মিত একটি সুষম নাশতা খাওয়ার অভ্যাস সারাদিনের খাদ্যাভ্যাসকে আরও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করতে পারে। তবে এখানে একটি শর্ত রয়েছে। সেটি হলো আপনার বেছে নেওয়া নাশতাটি অবশ্যই পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ হতে হবে। প্রতিদিন একই নাশতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। আসুন জেনে নেই এর সুবিধা-অসুবিধা, কিংবা প্রতিদিন একই নাশতা খাওয়া ভালো নাকি খারাপ।

প্রতিদিন একই নাশতা খাওয়ার উপকারিতা : স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে নাশতা করা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। আর একই ধরনের নাশতা খেলে ব্যস্ত জীবনে অনেক ঝামেলা কমে যায়। যুক্তরাষ্ট্রের চিকিৎসক স্টেসি হাইমবার্গারের ভাষায়, আমাদের মস্তিষ্ক এমন অভ্যাস পছন্দ করে, যেগুলো বারবার একইভাবে করা যায়। তাই প্রতিদিন একই নাশতা খাওয়া স্বাভাবিকভাবেই একটি স্বাস্থ্যকর অভ্যাসে পরিণত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত