
গ্লোবাল এআই প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে টেকনো মেগাপ্যাড ২ উন্মোচন করেছে। বিনোদন, পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য তৈরি এ ট্যাবলেটটি ব্যবহারকারীদের দিচ্ছে সহজ ও বহুমুখী অভিজ্ঞতা। হাই-রেজ্যুলেশন ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ইন্টেলিজেন্ট এআই ফিচারের সমন্বয়ে মেগাপ্যাড ২ তৈরি করা হয়েছে শিক্ষার্থী, পেশাজীবী এবং এমন ব্যবহারকারীদের জন্য, যারা কাজ ও বিনোদন দুটির জন্যই একটি ডিভাইস খুঁজছেন।
টেকনো মেগাপ্যাড ২-এ রয়েছে একটি ম্যাসিভ ১১-ইঞ্চি ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যার ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ট্রিমিং, পড়া, ব্রাউজিং এবং দৈনন্দিন কাজের জন্য ক্লিয়ার ভিজ্যুয়াল ও স্মুথ ইন্টার্যাকশন অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিসপ্লেটি ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড। ফলে দীর্ঘ সময় স্ক্রিন দেখলেও চোখের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা দেয়। টেকনো এআই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ফটো-ভিত্তিক সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ডের মতো স্মার্ট ফিচার। ট্যাবলেটটিতে ভিডিও কল, বেসিক কন্টেন্ট তৈরি এবং ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। মূল্য ৩৬,৯৯৯ টাকা।