ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনা-৩ এর সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রীর ইন্তেকাল

পাবনা-৩ এর সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রীর ইন্তেকাল

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখা (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগম নুরজাহান রেখা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নুরজাহান রেখার বড় ছেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল বর্তমানে একটি বিস্ফোরক মামলায় পাবনা কারাগারে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্যারোলে মুক্তি পেলে শুক্রবার ভাঙ্গুড়ায় মায়ের জানাজায় অংশ নেওয়ার পর তাকে পাটুলিপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক এমপি মকবুল হোসেন ও তার পরিবার আত্মগোপনে রয়েছেন।

বেগম নুরজাহান রেখার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্ত্রীর ইন্তেকাল,এমপি মকবুল হোসেন,পাবনা-৩
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত