ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নাশতায় আদর্শ খাবার

নাশতায় আদর্শ খাবার

প্রতিদিন সকালে স্বাস্থ্যকর এবং ভারী নাশতা খেলে মস্তিষ্ক ?সারা দিনের জন্য তৈরি হয়ে যায় এবং শক্তি পাওয়া যায়। কিন্তু সব ভারী খাবারই স্বাস্থ্যকর নয়। তাই জানতে হবে সকালের নাশতায় কোন খাবার খাওয়া একেবারেই উচিৎ নয় এবং কোনগুলো খাওয়া উচিৎ।

ফল : সকালের নাশতায় সব চাইতে ভালো খাবার হচ্ছে ফল। কলা, আপেল, কমলা, আঙুর ইত্যাদি ধরনের ফল অথবা মৌসুমি ফল দিয়ে সকালের নাশতা করা ভালো। ২টি কলা, ১টি আপেল, ১টি কমলা, ২/৩টি স্ট্রবেরি ইত্যাদি। চাইলে ফল দিয়ে সালাদের মতো তৈরি করেও খেতে পারেন।

ওটস : ওটস খেতে স্বাদের না হলেও এটি আমাদের দেহের জন্য অনেক ভালো একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওজন কমাতে এবং কলেস্টোরল নিয়ন্ত্রণে রাখতে ওটসের জুড়ি মেলা ভার। তাই সকালে একবাটি ওটস খান। তবে কোনো ফ্লেভারড বা চিনিযুক্ত ওটমিল খাবেন না। চিনির পরিবর্তে মধু এবং সঙ্গে কিছু ফল যোগ করে নিতে পারেন।

ডিম : ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম। এতে ক্যালোরিও থাকে বেশ কম। একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে সকালে ২টি ডিম খেলেই যথেষ্ট। তবে যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়া উচিৎ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত