
দেশের বাজারে হেলিও মোবাইল ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার নিয়ে এলো নতুন স্মার্টফোন হেলিও ৬২। এটি তৈরির পেছনে আমাদের একটি সহজ লক্ষ্য ছিল- বাজেটের মধ্যে কেনাকাটা করা মানেই যে প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে, এ ধারণাটি ভুল প্রমাণ করা, বলেন হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম। হেলিও ৬২ ফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এ ছাড়াও স্মুথ স্ক্রলিং এবং গেমিং এর জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড। এ স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮১ চিপসেট এর ২.০ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। জিপিউ হিসেবে আছে মালি জি৫২ এমসি ২ যা প্রতিদিনের ইউজেস ও গেমিং খুব ভালো ভাবেই হ্যান্ডেল করতে পারবে। এর দাম মাত্র ১৮,৯৯৯ টাকা। এ ছাড়াও টপ পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে আছে ৬ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬ জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত, যা মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ ও দিন দিন বাড়তে থাকা ছবি-ভিডিও সংরক্ষন এর জন্য উপযোগী। ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি যার ফলে সারাদিন কল, মিডিয়া স্ট্রিমিং, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারেও বার বার চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা মাত্র ৪৩ মিনিটে ৫০ পার্সেন্ট চার্জ করবে এবং মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটে ফুল চার্জ করে ফেলবে।
এ ফোনটির রিয়ার ক্যামেরায় আছে অটোফোকাস এফ ১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনের ক্যামেরায় আছে এফ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, যা দিয়ে তোলা যাবে চমৎকার সেলফি। এ ছাড়া সামনের ক্যামেরায় দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে ফ্লোলেস ভাবে। এ ছাড়া আছে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোট্রেট, নাইট মোড ও ডুয়াল ভিউ ভিডিও মোড রেকর্ডিং, অর্থাৎ বাজেটেই মিলছে ফ্ল্যাগশিপ ফিচার।