ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির যৌথসভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির যৌথসভা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করবে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ যৌথসভা হবে। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্যসচিব ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব নেতাকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যৌথসভা শেষে প্রেস ব্রিফিং হবে। এতে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত