ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার নেতাদের সথে এক সাংগঠনিক আলোচনা সভায় মিলিত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় ও সাংগঠনিক সভা শুরু হয়। সভায় বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতা, উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও তৃণমূলের নেতারা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় মূলত দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, তৃণমূলের নেতাকর্মীদের সথে নিবিড় যোগাযোগ রক্ষা এবং আগামী দিনের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এসময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া জেলার নেতাদের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং দলের আদর্শ প্রচারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসথে বগুড়াকে বিএনপির একটি অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করে এখানকার যেকোনো সাংগঠনিক চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারাও উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত