
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে টেকনো স্পার্ক ৫০সি। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘসময় ব্যবহারের উপযোগী নির্ভরযোগ্য ব্যাটারি। পাশাপাশি, বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে এতে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। আর দৈনন্দিন বিভিন্ন কাজকে আরও সহজ ও কার্যকর করতে রয়েছে স্মার্ট এআই ফিচার।
টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চি ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লুইড স্ক্রোলিং ও রেসপন্সিভ ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিং এবং ডেইলি ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা প্রদান করে। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ডিউরাবিলিটি। ফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা ডিভাইসটিকে দৈনন্দিন বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফলে ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও ফোনটি সহজে ব্যবহার করা যায়। এর সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার যোগ করায় পানির নিচেও বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা অ্যাডভেঞ্চার, ট্রাভেল কিংবা পুলসাইড মুহূর্তের ফটোগ্রাফিতে যোগ করবে নতুন অভিজ্ঞতা। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি, যা ইউজারদের ডেইলি কাজে সহায়তা করে। ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কল সাপোর্ট করে। ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যা ইজি এবং সেফ অ্যাক্সেস নিশ্চিত করে। টেকনো স্পার্ক ৫০সি দেশের বাজারে পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ৪জিবি র্যাম, যা ৮জিবি এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মধ্যে ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।