
জহিরুল ইসলাম মিশু, সিলেট ব্যুরো-জ্বালানির দাম বাড়ায় দ্রব্যমূল্যই শুধু নয়, যাতায়াত খরচও বেড়েছে। ফলে মানুষের ভেঅগান্তি বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শফিকুর রহমান। এসময় তিনি বলেন বিরোধী দল রাজপথে সমাধান চায়নি, সংসদে চেয়েছিল। ৬৮ বিধিতে নোটিশ দিয়ে আলোচনা হয়েছিল। বিদ্যুৎ ক্ষেত্রে এক্সপার্ট টেকনিক্যাল টিম দিতে চাইলেও সরকার গ্রহণ করেনি। লংমার্চে সব দাবিই নির্দলীয় ও যৌক্তিক দাবি করে তিনি বলেন, সবার দাবি নিয়েই মাঠে নেমেছে বিরোধী দল। দেশের শান্তি ও গণতন্ত্র সুসংহত রাখতে সরকারকে অনুরোধ করে বলেন, সরকারের যেন দায়িত্বশীল বক্তব্য দেন। তার মতে, সরকারি দল যদি নিজেই আইনশৃঙ্খলার ভায়োলেন্স করলে কিছু বলার থাকে না।
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, সারাবছরই তো কোনো না কোনো পরীক্ষা হয়। তাহলে পরীক্ষা পেছাতে হবে কেন? নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত নয়, দূর্বল মেরুদণ্ড। তাই তারা নির্বাচন পিছিয়ে দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চেয়েছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। ডা. শফিক বলেন, সারাদেশে হামে শিশু মৃত্যুর বিষয়টি দুঃখজনক। সারাদেশে সমস্যা বিদ্যমান থাকলেও সংসদে নেই। জেলা সদরের মত নাকি উপজেলায় সদরেও আইসিইউ দিয়ে দিবে, এগুলো অবাস্তব কথা। সবকিছুতে লুকোচুরির মানসিকতা বিদ্যমান। টিকা নিয়ে তেলেসমাতি করা হয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই এ সংকটের চূড়ান্ত সমাধান। তবে বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এটি শুধু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা।