
অপো তাদের রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনের জন্য ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফার ঘোষণা করেছে। ফলে ব্যবহারকারীরা ছবি তোলা, কনটেন্ট তৈরি ও নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি নিশ্চিন্ত অভিজ্ঞতা পাবেন। অফারটি সকল অপো ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি, তাদের আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ করে দেবে। ৩১ অক্টোবর পর্যন্ত সকল অপো ব্র্যান্ড স্টোরে অপো রেনো১৫ এফ ফাইভজির ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের এ ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফারটি উপভোগ করা যাবে।
এ বছরের জানুয়ারিতে বাজারে আসা অপো রেনো১৫ এফ ফাইভজি'র দৃষ্টিনন্দন 'ড্যান্সিং অরোরা' ডিজাইন ও দূরদর্শী ক্যামেরা ফিচারের মাধ্যমে এরমধ্যেই এক অনন্য অবস্থান তৈরি করেছে। যারা প্রতিদিনের মুহূর্তগুলোকে গল্পে রূপ দিতে ভালোবাসেন, তাদের জন্য এ স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। পোর্ট্রেট, ভিডিও ও ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ছবি তোলার কাজকে আরও সহজ ও আনন্দদায়ক করেছে এই ফোনটি। এ চমৎকার অভিজ্ঞতার প্রাণকেন্দ্রে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা শুধু সেলফি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ওয়াইড পার্সপেক্টিভের কারণে এখন ফ্রেমে আরও অনেক কিছু চমৎকারভাবে এঁটে যায়; তা বন্ধুদের সাথে তোলা গ্রুপ ছবি হোক বা ট্রাভেল ব্যাকড্রপ কিংবা নতুন ধাঁচের সেলফ-পোর্ট্রেট। ফলে, কনটেন্ট ক্রিয়েটররা নতুন নতুন কম্পোজিশন নিয়ে কাজ করার এবং নিজেদের গল্পটি আরও বিস্তারিতভাবে তুলে ধরার স্বাধীনতা পাবেন।
ক্রিয়েটিভিটির এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এতে রয়েছে 'এআই পোর্ট্রেট গ্লো উইথ পপআউট ইমেজ', যার মাধ্যমে পোর্ট্রেট ছবিগুলোকে আরও আকর্ষণীয় ও দুর্দান্ত করা যায়। এর পপআউট স্টাইলের ভিজ্যুয়াল ইফেক্ট সাধারণ একটি ছবিকেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার মতো অনন্য করে তোলে। বন্ধুদের সাথে তোলা সাধারণ পোর্ট্রেট, সুন্দর পোশাকের ছবি বা কোনো দারুণ মুহূর্ত; কোনো জটিল এডিটিং স্কিল ছাড়াই ব্যবহারকারীরা তাতে নিজেদের মতো শৈল্পিক ছোঁয়া দিতে পারবেন।