ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মক্কা-মদিনার ওপর আঘাত এলে আমরা বসে থাকব না

মক্কা-মদিনার ওপর আঘাত এলে আমরা বসে থাকব না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মক্কা-মদিনার ওপর আঘাত এলে আমরা বসে থাকব না, অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত আমরা বাড়িয়ে দেব। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাজধানীর বিস মিলনায়তনে সেমিনার শেষে প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আমরা তো মক্কা প্যাক্টে যোগ দেওয়ার জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছি, যদি এই মুহূর্তে সৌদি আরবের প্রয়োজন হয় এবং তারা আমাদের কাছ থেকে সৈন্য চায়, আমরা কী সেটা পাঠাব?

এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত, আপনি তখনই বলতে পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এটা আমরা কোনো মানে আনুষ্ঠানিকভাবে এটা হবে; কিন্তু আমরা মক্কা প্যাক্টে এখনও যোগ দেইনি, তো সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না। কিন্তু আমরা অবশ্যই আপনারা দেখবেন যে সৌদি আরবে এই ঘটনাটা যেটা ঘটছে, সেটা আমরা সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করেছি, এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে।

সুতরাং আমরা এটা অবিলম্বে বন্ধ চাই, সৌদি আরবের মানুষের পাশে আমরা আছি, সরকারের পাশে আমরা আছি। মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সহায়তা করবে কিনা-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই, তারা যদি মক্কা-মদিনা যদি— এটা তো আমাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সলিডারিটি নিয়ে আছি, সারা বিশ্ব— আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার ওপরে কাজ করে।

যে সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এ রকম কোনো থ্রেট আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি, আমরা তো বসে থাকব না, অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত আমরা বাড়িয়ে দেব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত