
লাল রঙের এ সবজির স্বাদ কিছুটা অদ্ভুত। কেউ কেউ এটি খেতে পছন্দ করেন, কেউ আবার দেখলে মুখ ফিরিয়ে নেন। কিন্তু এটি মূলত স্বাদের জন্য নয়, বরং খাওয়া প্রয়োজন আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য। বিটরুট নিয়মিত খেলে তা অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালীগুলোকে শিথিল ও প্রসারিত করে রক্তপ্রবাহ উন্নত করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত এ সবজি খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন।
ফোলেট (ভিটামিন বি৯) রক্তনালীকে সুরক্ষিত রাখে। এ ছাড়া বিটালাইনের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়, যা হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। নিয়মিত বিটরুট খেলে এ সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়।