ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

উৎসবমুখর পরিবেশে রাবির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রাবির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল উৎসবমুখর পরিবেশে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সমাবর্তনের আয়োজন করা হয়। এবারের সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের প্রায় ৬ হাজার শিক্ষার্থী অ্যাকাডেমিক গাউন ও ক্যাপ পরে সমাবর্তনে অংশগ্রহণ করেন। সকাল ৯টা ৩০ মিনিটে সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে সমাবর্তন র‌্যালি শুরু হয়। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমাবর্তনের সভাপতি হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বিভিন্ন অনুষদের ডিনদের মাধ্যমে গ্র্যাজুয়েটদের সনদ প্রদান করেন। সমাবর্তন অনুষ্ঠান নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত