ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ড. এম মঈনুল ইসলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

ড. এম মঈনুল ইসলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে গতকাল রোববার নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ড. এম মঈনুল ইসলামণ্ডকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের পূর্বে পৃথক এক অফিস আদেশের মাধ্যমে তাকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. এম মঈনুল ইসলাম চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ এপ্রিল, ১৯৯৫ খ্রি. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটির স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত