ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অনলাইনে টিকিটের মাধ্যমে বিএমইউর বহির্বিভাগের সেবা

অনলাইনে টিকিটের মাধ্যমে বিএমইউর বহির্বিভাগের সেবা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর বহির্বিভাগে গতকাল সোমবার অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় দুই হাজার (১৯১১) রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বিএমইউর বহির্বিভাগ ১ এবং বহির্বিভাগ ২-এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। সম্মানিত রোগীরা বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে বিএমইউর সম্মানিত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান সম্মানিত রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধের পর টিকিটটি প্রিন্ট দিয়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। সম্মানিত রোগীরা যদি টিকিটটি প্রিন্ট দিয়ে নিয়ে আসেন তাহলে সেই টিকিটটি নিয়ে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এতে করে সম্মানিত রোগীদের সময় যেমন সাশ্রয় হবে, তেমন বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করতে হবে না। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত