
পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সহিত গতকাল বৃহস্পতিবার ঢাকার গ্রীনরোডস্থ পানি ভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভা পরিচালনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দীন। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ অতিরিক্ত মহা-পরিচালকরা, বোর্ডের সর্বস্তরের কর্মকার্তারা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বোর্ডের কর্মকাণ্ডের উপর বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রবীন কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ। নবনিযুক্ত মন্ত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০১ (সিবিএ) এর সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু।
মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় বলেছেন এবার সংসদ সদস্যরা এবং মন্ত্রীদের নামে কোন ট্যাক্স ফ্রি গাড়ী এবং প্লট বরাদ্দ নিবেন না। এই মেসেজটি পানি সম্পদ মন্ত্রণালয়সহ পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তাদের জন্যও একটি মেসেজ। কাজেই পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তাদেরকে দুর্নীতিমুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করার জন্য মত ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি